ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সোনার দেশ অফিসে অগ্নিকাণ্ড, ১৬ বছরের সংরক্ষিত পত্রিকা পুড়ে ছাই

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ১৬, ২০২৬, ০৪:৫৮ পিএম

সোনার দেশ অফিসে অগ্নিকাণ্ড, ১৬ বছরের সংরক্ষিত পত্রিকা পুড়ে ছাই

রাজশাহী মহানগরীর অলোকার মোড়ে অবস্থিত দৈনিক সোনার দেশ পত্রিকার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে অফিসের স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়।

পত্রিকাটির কর্মকর্তারা জানান, স্টোর রুমে সংরক্ষিত প্রায় ১৬ বছরের পুরোনো পত্রিকা, টেবিল ও সোফায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও গুরুত্বপূর্ণ নথিপত্র ও সামগ্রী পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস রাজশাহী অফিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ওমর ফারুক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি দল পাঠানো হয় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আর্থিক ক্ষতির চেয়েও বড় ক্ষতি হলো গত ১৬ বছরের সংরক্ষিত পত্রিকাগুলো সম্পূর্ণ পুড়ে যাওয়া। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে রাজশাহী এডিটরস ফোরাম। সংগঠনটির সভাপতি মো. লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু এক বিবৃতিতে বলেন, এর আগে ২০২৪ সালের ৫ আগস্টও পত্রিকাটি হামলার শিকার হয়েছিল। সর্বশেষ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ায় তারা গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

এএন

Link copied!