ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

এপ্রিল ১৬, ২০২৬, ০৮:৪১ পিএম

ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের ঘটনায় আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য এ নির্বাচনের আগে এমন সিদ্ধান্তকে ঘিরে আলোচনা-সমালোচনা চলছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক অ্যাডভোকেট মো. আব্দুল বারী ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। তাঁদের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ‘ফ্যাসিস্টের সহযোগী’ হিসেবে বিবেচিত হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে সভাপতি পদপ্রার্থী বদর উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. এমদাদুল হকও রয়েছেন। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বদর উদ্দিন আহমেদ বলেন, আইনজীবী সমিতির নির্বাচন একটি পেশাগত ও নির্দলীয় প্রক্রিয়া। সেখানে রাজনৈতিক পরিচয় বা আখ্যা ব্যবহার করে মনোনয়ন বাতিল করা অনিয়ম ও অসাংবিধানিক।

তিনি আরও দাবি করেন, এ ঘটনায় সাধারণ আইনজীবীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে এবং সমিতির ইতিহাসে এমন নজির আগে দেখা যায়নি।

অন্যদিকে, মনোনয়ন বাতিলের বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করা হলেও রিটার্নিং কর্মকর্তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আইনজীবী মহলের একাংশ মনে করছেন, পেশাজীবী সংগঠনের নির্বাচনে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে প্রার্থিতা বাতিলের কোনো বিধান নেই। ফলে এ সিদ্ধান্ত নির্বাচনকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

এএন

Link copied!