ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফরিদগঞ্জে ইউপি সদস্যকে অপহরণ ও নির্যাতন, ৭ ঘণ্টা পর উদ্ধার

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

এপ্রিল ১৭, ২০২৬, ০৪:৩৯ পিএম

ফরিদগঞ্জে ইউপি সদস্যকে অপহরণ ও নির্যাতন, ৭ ঘণ্টা পর উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক ইউপি সদস্যকে অপহরণের সাত ঘণ্টা পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক নির্যাতন চালানোর পর অপহরণকারীরা তাঁকে সড়কের পাশে ফেলে রেখে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী শরীফ হোসেন পাটোয়ারী উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য। তিনি জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে আদালত প্রাঙ্গণ থেকেই ৮-৯ জন যুবক তাঁকে জোরপূর্বক একটি যানবাহনে তুলে নিয়ে যায়।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, অপহরণকারীরা তাঁকে কোনো এক নির্জন স্থানে নিয়ে গিয়ে দীর্ঘ সময় আটকে রাখে এবং প্রচণ্ড শারীরিক নির্যাতন চালায়। এ সময় দুর্বৃত্তরা তাঁর কাছে মোটা অংকের টাকা এবং স্বাক্ষর করা চেক দাবি করে। একপর্যায়ে তিনি প্রাণভিক্ষা চাইলে রাত আনুমানিক ৮টার দিকে অপহরণকারীরা তাঁকে একটি নির্জন সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন শরীফ হোসেনকে আহত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন এবং দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় শরীফ হোসেন বলেন, আদালত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে তারা আমাকে একটি মাঠে আটকে রেখে নির্যাতন করে এবং টাকা ও চেক দাবি করে।

ইউপি সদস্যকে অপহরণ ও নির্যাতনের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জড়িতদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!