ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রুয়েটে সিএএসআর কমিটির ৫৬তম সভা অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ১৮, ২০২৬, ০৪:৫৯ পিএম

রুয়েটে সিএএসআর কমিটির ৫৬তম সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘কমিটি ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ’ (সিএএসআর)-এর ৫৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভাটি সঞ্চালনা করেন সিএএসআর কমিটির সদস্য সচিব এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক।

সভায় এমএসসি, এমএসসি ইঞ্জিনিয়ারিং, এমফিল ও পিএইচডি গবেষকদের শিক্ষা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের সুপারভাইজার নিয়োগ, পরিবর্তন ও গবেষণার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন একাডেমিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ সময় সিএএসআর কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। রুয়েটের উচ্চতর শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও গতিশীল করতে এই সভা বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!