ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পেকুয়ায় ৯৩১ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২৬, ০৩:০৬ পিএম

পেকুয়ায় ৯৩১ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদে তালিকাভুক্ত ৯৩১ জন জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। প্রতিজন জেলেকে ৭৫ কেজি করে চাল প্রদান করা হয়।

রোববার দুপুর ১২টা থেকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। সরকারি এই সহায়তা কর্মসূচির আওতায় সামুদ্রিক মাছ আহরণের নিষেধাজ্ঞার সময় জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এসব খাদ্যশস্য বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা বুলবুল আহমদ এ কার্যক্রম উদ্বোধন করেন।

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুচ চৌধুরী বলেন, সরকারি ভাবে সাগরে মৎস্য আহরণ বন্ধ রয়েছে। সাগরে মৎস্য আহরণে বিরত থাকা নিবন্ধিত ও তালিকাভুক্ত জেলে পরিবারের মাঝে পর্যায়ক্রমে সরকারের সহায়তা খাদ্যশস্য (ভিজিএফ) এর চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে সরকার নির্ধারিত ৭৫ কেজি করে চাল দেওয়া হয়, যাতে মাছ ধরায় বিরত থাকা অবস্থায় তাদের পরিবার-পরিজনের নিত্যপ্রয়োজনীয় খাদ্য চাহিদা পূরণ হয়।

স্থানীয় জেলে মুহাম্মদ জুনায়েদ বলেন, মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় এ ধরনের খাদ্য সহায়তা তাদের জন্য অনেক উপকারী। এতে পরিবার নিয়ে কিছুটা স্বস্তিতে থাকা যায়।

চাল নিতে আসা হামিদা বেগম নামে এক মহিলা বলেন, স্বামী মহিউদ্দিনের নামে জেলে কার্ড আছে। লবণ মাঠে কাজ করার কারণে তিনি আসতে পারেননি। এজন্য আমি নিজেই চাল নিতে এসেছি। সরকারের এ সহায়তা আমাদের অনেক উপকার হবে।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সুষ্ঠু ও স্বচ্ছভাবে তালিকাভুক্ত প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান বদিউল আলম, ইউপি সদস্য আমির উদ্দিন, মোক্তার আহমদ, কাসেম উদ্দিন, নজরুল ইসলাম, ছরওয়ার উদ্দিন, মহিউদ্দিন, মনোয়ারা বেগম, আঞ্জুমান আরা ও সুমি আক্তার।

এএন

Link copied!