ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টেকনাফে পাহাড়ের পাদদেশ থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৬, ০৩:০৭ পিএম

টেকনাফে পাহাড়ের পাদদেশ থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অপহরণের পর তিনজনকে পিটিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী পাহাড় সংলগ্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহতদের মধ্যে শীলখালীর বাসিন্দা রবি আলমের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, সকালে পাহাড়ের পাদদেশে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

বাহারছড়া ইউনিয়নের ইউপি সদস্য হুমায়ুন কাদের জানান, ধারণা করা হচ্ছে গভীর রাতে অথবা ভোরের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের অপহরণ করে এনে নৃশংসভাবে হত্যা করে ফেলে রেখে যায়। নিহতদের একজন তার আত্মীয় বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, “আমরা ঘটনাস্থলে রয়েছি। মরদেহ উদ্ধার করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তৎপরতা জোরদার করেছে।

এএন

Link copied!