ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও পদক্ষেপের মধ্যে পারস্পরিক সহযোগিতা চুক্তি

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ২১, ২০২৬, ০৫:২৯ পিএম

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও পদক্ষেপের মধ্যে পারস্পরিক সহযোগিতা চুক্তি

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ: মানবিক উন্নয়নকেন্দ্রের মধ্যে শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে একাডেমিয়া ও উন্নয়ন সংস্থার মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক কর্মবাজারে শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তুলতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আউটকাম বেইজড এডুকেশন বাস্তবায়নে নিয়োগকারী প্রতিষ্ঠানের মতামত অন্তর্ভুক্ত করাও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়। এ প্রেক্ষিতে সমাজবিজ্ঞান বিভাগ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে সহযোগিতা বাড়িয়ে চলেছে।

সমঝোতা স্মারকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.)। সমাজবিজ্ঞান বিভাগের পক্ষে স্বাক্ষর করেন কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসেন। পদক্ষেপের পক্ষে স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ রিসালাত সিদ্দিক এবং যুগ্ম পরিচালক মো. মনিরুজ্জামান সিদ্দিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মো. শহীদুর রহমানসহ বিভাগের শিক্ষকবৃন্দ।

MoU স্বাক্ষর শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে “Sharing the Activities of Padakhep & MoU” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসেন। পরে সংক্ষিপ্ত বক্তব্য দেন স্কুলের ডিন প্রফেসর মো. শহীদুর রহমান এবং রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.)।

সেমিনারে পদক্ষেপের প্রতিনিধিরা তাদের সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম তুলে ধরেন। পরে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে তারা বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

সবশেষে বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুন্সী ইসরাইল হোসেন ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্যের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

এএন

Link copied!