ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রংপুরে ৬৩০ লিটার ডিজেল উদ্ধার, ২ জনের কারাদণ্ড

শরিফুল ইসলাম, রংপুর

শরিফুল ইসলাম, রংপুর

এপ্রিল ২২, ২০২৬, ০৭:২৬ পিএম

রংপুরে ৬৩০ লিটার ডিজেল উদ্ধার, ২ জনের কারাদণ্ড

রংপুরে র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুত রাখা ৬৩০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করে তাদের দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত আনুমানিক ২টার দিকে রংপুর নগরীর ১১ নম্বর ওয়ার্ডের পূর্ব জলকরিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন- ওই এলাকার হানিফ (৪০) ও শাহীন (৩৫)।

জানা যায়, জ্বালানি তেলের সংকট তৈরির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে আসছিলেন। মূলত বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে তেল বিক্রি করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে পূর্ব জলকরিয়া এলাকার দুটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়। এ সময় হানিফের বাড়ি থেকে প্রায় ২৩০ লিটার এবং শাহীনের বাড়ি থেকে ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই অভিযুক্তকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে আটককৃতরা দাবি করেছেন, উদ্ধারকৃত তেল তাদের নয়। শাওন ও সাহেব নামের দুজন ব্যবসায়ী এই তেলগুলো তাদের বাড়িতে সংরক্ষণের জন্য রেখেছিলেন বলে দাবি করেছেন তারা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের কালোবাজারি ও অবৈধ মজুত রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এএন

Link copied!