ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জোরারগঞ্জে ছিনতাইকালে ৩ যুবক গ্রেপ্তার

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

এপ্রিল ২৩, ২০২৬, ০২:২৯ পিএম

জোরারগঞ্জে ছিনতাইকালে ৩ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাইয়ে ছিনতাই করার সময় হাতেনাতে তিন যুবককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। 

বুধবার রাত সাড়ে ৯টার দিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি গাড়ি স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় নৈশকালীন টহলে ছিল। এ সময় বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নির্মল ত্রিপুরা (২২) নামে এক ব্যক্তিকে ভয় দেখিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একদল ছিনতাইকারী। বিষয়টি পুলিশের নজরে এলে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবকরা হলেন- আলতাফ হোসেন মানিক (২০), নুর আলম (২০) ও এনামুল হক নিলয় (১৯)। তারা সবাই জোরারগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা।

গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ ১,৫০০ টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি হলুদ-কালো রঙের কাটার উদ্ধার করে জব্দ করেছে পুলিশ।

জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের টহল ও অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!