ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

এপ্রিল ২৩, ২০২৬, ০৪:৪৬ পিএম

মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সরকারি দপ্তর, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার চালায় এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির। সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির গুরুত্ব এবং সুষম খাদ্যের প্রয়োজনীয়তা নিয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন, পুষ্টির বিষয়ে সচেতনতা বাড়াতে পারলে একটি মেধাবী ও সবল জাতি গঠন করা সম্ভব। সবার জন্য পুষ্টি নিশ্চিত করাই এই সপ্তাহের মূল লক্ষ্য।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) বলেন, পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ ধরনের জনকল্যাণমূলক সকল কার্যক্রমে জেলা পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। আয়োজক সূত্রে জানানো হয়েছে, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!