ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
গোলাম পরোয়ার

ছাত্রদলকে হায়নার মতো লেলিয়ে দেওয়া হচ্ছে

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

এপ্রিল ২৪, ২০২৬, ০৩:৫৭ পিএম

ছাত্রদলকে হায়নার মতো লেলিয়ে দেওয়া হচ্ছে

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলকে হায়নার মতো শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দেওয়া হচ্ছে। সরকার সেই পুরোনো কর্তৃতবাদী শাসনের পথে ফিরতে চাচ্ছে। কিন্তু দেশের জনগণ সরকারের সেই আশা পূরণ করতে দেবে না।

শুক্রবার দুপুরে শহরের একটি পার্কের মিলনায়তনে ঝিনাইদহ জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের মানুষ বারবার রক্ত দিয়েছে, তবে তারা আর রক্ত দিতে চায় না। তার অভিযোগ, সরকার কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পথে ফিরে যাওয়ার কাজ শুরু করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের ‘হায়নার মতো’ ব্যবহার করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। 

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, যারা আজ জামায়াত-শিবিরকে গুপ্ত বলে, তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বিএনপির গুপ্ত উপদেষ্টারা ছিলেন, যারা পরে এই সরকারের মন্ত্রী হয়েছেন। জনগণ জানে আসল গুপ্ত কারা বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, বগুড়ার এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন জামায়াতের ওপর স্বৈরাচারের আত্মা ভর করেছে। এর জবাবে তিনি বলেন, বিএনপি সরকারকেই ‘ভূতে ধরেছে’, যা তাদের এগিয়ে যেতে বাধা দিচ্ছে।

জুলাই জাতীয় সনদ ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ঐকমত্য কমিশনের উদ্যোগে নির্বাচনের আগে চার মাস ধরে সংলাপ হয়েছে এবং ৩৩টি রাজনৈতিক দল সংবিধান সংস্কারে ঐকমত্যে পৌঁছায়। তবে বিএনপি গুরুত্বপূর্ণ দশটি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। এখন তারা গণভোটের রায় বাতিল করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের গণভোটের ম্যান্ডেট মূল্যায়ন না করলে মানুষ আবার রাজপথে নামবে। ভয় দেখিয়ে লাভ নেই, আন্দোলন কীভাবে করতে হয় তা জনগণ জানে বলেও মন্তব্য করেন তিনি।

সম্মেলনে কেন্দ্রীয় জামায়াত নেতা মোবারক হোসেন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেবসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!