ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বাগেরহাটে এক কোটি টাকা ব্যয়ে তিন খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

এপ্রিল ২৪, ২০২৬, ০৫:১৯ পিএম

বাগেরহাটে এক কোটি টাকা ব্যয়ে তিন খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে তিনটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলার হামছাপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর আওতায় ‘খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনার উন্নয়ন’ প্রকল্পের অধীনে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কোদাল দিয়ে মাটি কেটে প্রকল্পের কাজ শুরু করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় এক কোটি টাকা ব্যয়ে হামছাপুর খাল, পুকুর ডানা খাল ও কচুবুনিয়া খাল পুনঃখনন করা হবে। প্রায় ২.৫ কিলোমিটার দীর্ঘ এই খালগুলো খননের মাধ্যমে ইছামতি খালের সঙ্গে সংযোগ পুনঃস্থাপিত হবে। এতে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। প্রকল্পের কাজ আগামী ২০ জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির নির্বাহী প্রকৌশলী মো. জামাল ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন এবং অ্যাডভোকেট মো. কাজল। এছাড়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিপুল সংখ্যক স্থানীয় কৃষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জেএইচআর

Link copied!