ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অপরাধে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৬, ১২:১৫ পিএম

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অপরাধে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অপরাধে খাইরুল ইসলাম নামে এক দুগ্ধ ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার দিবাগত রাতে উপজেলার হারোপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। দণ্ডপ্রাপ্ত খাইরুল ইসলাম ওই গ্রামের আহসাব আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৬টা থেকে রাত ৯:৩০টা পর্যন্ত হারোপাড়া গ্রামে খাইরুলের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ভেজাল দুধ তৈরির হাতে-নাতে প্রমাণ পাওয়ায় খাইরুলকে আটক করা হয়। এ সময় সেখান থেকে ২৪ লিটার ক্ষতিকর তেল এবং দুটি ব্লেন্ডার মেশিন জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়।

জানা গেছে, খাইরুল ইসলাম দুগ্ধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ক্ষতিকর জেলি, সয়াবিন তেলসহ নানা উপকরণ মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। এসব নকল দুধ তিনি দেশের বিভিন্ন নামকরা চিলিং সেন্টারে সরবরাহ করতেন, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী আসামিকে এই দণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের ভেজাল বিরোধী অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

জেএইচআর

Link copied!