ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রাজশাহীতে আলু-কাঁচামাল ব্যবসায়ীদের বার্ষিক সভা অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ২৫, ২০২৬, ০৪:৫৬ পিএম

রাজশাহীতে আলু-কাঁচামাল ব্যবসায়ীদের বার্ষিক সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় পবা উপজেলার তকিপুরে সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজার ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

পবা উপজেলা সমবায় অফিসার মো. সুলতানুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আলু ও কাঁচামাল ব্যবসায়ীরা দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সমবায়কে আরও শক্তিশালী করতে হবে। এ সময় তিনি ব্যবসায়িক ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিক ব্যবস্থাপনার ওপর জোর দেন।

সমিতির সভাপতি মো. আহাদ আলী শাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে টিকে থাকতে ব্যবসায়ীদের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। সমবায়ের মাধ্যমে সম্মিলিতভাবে যেকোনো সমস্যার সমাধান সম্ভব। সাধারণ সম্পাদক মিঠু আহমেদ জানান, সমিতির কার্যক্রম গতিশীল করতে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে সহজ লেনদেন প্রক্রিয়া, বাজার সম্প্রসারণ ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ অন্যতম।

সভায় কোষাধ্যক্ষ আব্দুস সালাম সমিতির বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। উপস্থিত সদস্যরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রদান করেন। সভায় সর্বসম্মতিক্রমে সমিতির কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য অন্তর্ভুক্তি, সদস্যদের প্রশিক্ষণ প্রদান এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে ব্যবসায়ীরা পেশাগত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!