ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র কারাগারে

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

এপ্রিল ২৫, ২০২৬, ০৭:২১ পিএম

প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র কারাগারে

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত কলেজছাত্র নিশাত ইসলামকে (১৬) কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক এ.এস.এম সাজ্জাদ হোসেন এই আদেশ প্রদান করেন। পুলিশ আজ বিকেলে অভিযুক্ত শিক্ষার্থীকে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, শনিবার সকালে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বাদী হয়ে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত নিশাত ইসলাম দেবীগঞ্জ উপজেলার সোনাহার বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র। অভিযোগ রয়েছে, সে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর একটি ভিডিও শেয়ার করে সেখানে কুরুচিপূর্ণ ক্যাপশন ব্যবহার করে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনা তৈরি হলে শুক্রবার মধ্যরাতে তাকে আটক করে পুলিশ।

পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, এই ধরনের মন্তব্য প্রতিমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার জন্য করা হয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, স্থানীয় এক ব্যক্তি রাতে নিশাতের বিরুদ্ধে অভিযোগ দেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সকালে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী আজ তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এএন

Link copied!