ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার 

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

এপ্রিল ২৬, ২০২৬, ০৪:২৫ পিএম

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার 

গোসল করতে নেমে ডাকাতিয়া নদীতে নিখোঁজ চাঁদপুর শহরের উত্তর গুনরাজদি আল আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মুফতী মো. শামছুদ্দিন (৩৪) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে ঘটনাস্থল এলাকার একটু পূর্বদিকে ওই ইমামের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। ফরে নৌ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই স্থান থেকে মরদহ উদ্ধার করে।

শামছুদ্দিন  জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামের দোয়া বাড়ির মৃত ইমাম হোসেন মজুমদারের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেন আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজী।

এর আগে শনিবার ইমাম শামছুদ্দিন জোহরের নামাজের পরে এতিমখানা সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে যান। আছরের আগ সময়ে তিনি না আসায় নদীর পাড়ে গিয়ে ইমামকে খোঁজ করেন এতিমখানার বাবুর্চি ইলিয়াছ।

সেখানে গিয়ে দেখেন নদীর পাড়ে উনার জুতা, সাবান, লুঙ্গী, গামছা ও গেঞ্জি পড়ে আছে। এতিমখানার ছাত্রদের নিয়েও উনাকে খুঁজে পাননি। পরে বিষয়টি সভাপতি আব্দুর রহমানকে জানান বাবুর্চি।

চাঁদপুর নৌ ফায়ার স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শনিবার ৫.৪০ থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আমাদের ডুবুরি টিম নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারে কার্যক্রম পরিচালনা করে। আজ রোববার দুপুরে স্থানীয়রা ঘটনাস্থল এলাকার একটু পূর্বদিকে ইমামের মরদেহ নদীতে ভাসতে দেখে। পরে ওই স্থান থেকে মরদহ উদ্ধার করে এতিমখানা নিয়ে যাওয়া হয়। 

এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজী বলেন, আইনি প্রক্রিয়া শেষে ইমামের নামাজে জানাজা এতিমখানার সামনে অনুষ্ঠিত হয় এবং পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এই ঘটনায় ইমাম পরিবারের কেউ কোনো অভিযোগ করেননি।

এএন

Link copied!