ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায় কার্যকরের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

এপ্রিল ২৭, ২০২৬, ০৪:২৬ পিএম

নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায় কার্যকরের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে আইনজীবীদের ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের রায় দ্রুত কার্যকর করতে হবে। দোষীদের শাস্তি নিশ্চিত করে সমাজকে কলঙ্কমুক্ত করা প্রয়োজন। 

তিনি আরও বলেন, ফাঁসির রায় ও দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা হলে সমাজে গুম, খুন ও হত্যার মতো অপরাধ অনেকটাই কমে আসবে। এছাড়া তিনি হত্যার শিকার অসহায় পরিবারগুলোর দায়িত্ব নেওয়ার জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। 

এছাড়াও উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, অ্যাডভোকেট খোরশেদ মোল্লা, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, অ্যাডভোকেট মশিউর রহমান শাহীন, অ্যাডভোকেট আওলাদ হোসেন, শেখ আঞ্জুম আহমেদ রিফাত এবং অ্যাডভোকেট রাসেলসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আলোচিত এই হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো ন্যায়বিচার পুরোপুরি বাস্তবায়িত হয়নি। হত্যার শিকার পরিবারগুলো বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। তাই দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের দণ্ড কার্যকর করার জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

জেএইচআর

Link copied!