ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভূঞাপুরে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

এপ্রিল ২৭, ২০২৬, ০৫:৩৭ পিএম

ভূঞাপুরে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার দুপুরে উপজেলার ফসলান্দি মোড় এলাকায় ভোক্তা অধিকার ও এনএসআই যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জ্বালানি তেলের সংকটের অজুহাতে মেসার্স উজ্জ্বল এন্টারপ্রাইজ ও জাহিদ এন্টারপ্রাইজ সরকার নির্ধারিত ১১৫ টাকার পরিবর্তে ১৫০ থেকে ১৬০ টাকায় ডিজেল বিক্রি করছিল। গোয়েন্দা সংস্থা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অপরাধের দায়ে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা লোটার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

জেএইচআর

Link copied!