ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কালিয়াকৈরে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

এপ্রিল ২৮, ২০২৬, ১১:৪২ এএম

কালিয়াকৈরে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর সুরিচালা এলাকায় অনুমোদনহীনভাবে খোলা বাজারে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

সোমবার বিকেল ৪টার দিকে সিনাবহ রোডের সুরিচালা এলাকার মনিরের হোন্ডা সার্ভিসিং সেন্টারে এ অভিযান চালানো হয়।

গাজীপুর জেলা এনএসআই কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির সত্যতা পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ব্যবসায়ী মোসা. সুরমা আক্তার (২৮)-কে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানকালে দেখা যায়, প্রতি লিটার ডিজেল ১৩০ টাকায় বিক্রি করা হচ্ছিল, যেখানে সরকার নির্ধারিত মূল্য ১১৫ টাকা। এতে সাধারণ ভোক্তারা প্রতারিত হচ্ছিলেন বলে ভ্রাম্যমাণ আদালত জানায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম. ফখরুল হোসাইন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে খোলা বাজারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি চলছিল। প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত হলে বাজারে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।

এএন

Link copied!