ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সড়ক-ড্রেনেজসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে জোর গাজীপুর সিটিতে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

এপ্রিল ২৮, ২০২৬, ০৬:১৯ পিএম

সড়ক-ড্রেনেজসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে জোর গাজীপুর সিটিতে

গাজীপুর সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, নতুন প্রকল্প গ্রহণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, টেকসই অবকাঠামো নির্মাণ, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ এবং সৌন্দর্যবর্ধনমূলক প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দ্রুত বাস্তবায়নযোগ্য নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণের বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী। এ নগরীর উন্নয়ন মানেই জাতীয় অর্থনীতির অগ্রগতি। পরিকল্পিত উন্নয়ন ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে গাজীপুরকে একটি মডেল সিটিতে পরিণত করা সম্ভব।

সভাপতির বক্তব্যে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, গাজীপুরকে আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরীতে রূপান্তর করতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। জনগণের দুর্ভোগ কমাতে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে।

সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও সাবেক মন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

জেএইচআর

Link copied!