ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজবাড়ীতে উদ্ধার হওয়া ৪৭ মোবাইল মালিকদের হস্তান্তর

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৬, ০৩:৩৬ পিএম

রাজবাড়ীতে উদ্ধার হওয়া ৪৭ মোবাইল মালিকদের হস্তান্তর

রাজবাড়ী জেলা পুলিশের বিশেষ তৎপরতায় উদ্ধারকৃত ৪৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব ফোন হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি থানায় বিভিন্ন সময়ে মোবাইল হারানোর সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে পুলিশ সুপার কার্যালয়ের এলআইসি (LIC) শাখার একটি আভিযানিক দল কাজ শুরু করে। 

দীর্ঘ প্রচেষ্টায় রাজবাড়ী সদর থানার ২১টি, গোয়ালন্দ ঘাট থানার ৭টি, পাংশা মডেল থানার ৭টি, কালুখালী থানার ৮টি এবং বালিয়াকান্দি থানার ৪টিসহ মোট ৪৭টি মোবাইল উদ্ধার করা হয়। যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের উপস্থিতিতে ফোনগুলো বুঝিয়ে দেওয়া হয়।

মোবাইল হস্তান্তরকালে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, রাজবাড়ী জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো সম্পদ উদ্ধার ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছে। প্রতিটি থানায় মোবাইল হারানো, বিকাশ প্রতারণা বা ফেসবুক সংক্রান্ত জিডি হলে এলআইসি শাখার একটি চৌকস দল দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। সাইবার অপরাধ উদঘাটনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

শখের ও প্রয়োজনীয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে অনেক মালিক আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা জানান, ফোনটি ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন। পুলিশের এই পেশাদারিত্ব ও আন্তরিকতায় সাধারণ মানুষের পুলিশের প্রতি আস্থা আরও বেড়েছে বলে তাঁরা মন্তব্য করেন এবং জেলা পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেএইচআর

Link copied!