ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মানিকগঞ্জে হাসপাতাল দালাল চক্রের ১২ সদস্যের কারাদণ্ড

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

এপ্রিল ৩০, ২০২৬, ০৬:০৪ পিএম

মানিকগঞ্জে হাসপাতাল দালাল চক্রের ১২ সদস্যের কারাদণ্ড

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ সদস্যকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতাল ও আশপাশের কয়েকটি ক্লিনিকে অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা তাঁদের আটক করেন।

র‍্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ছদ্মবেশ ধারণ করে প্রথমে দালাল চক্রের সদস্যদের চিহ্নিত করেন এবং তাঁদের কার্যক্রম হাতে-নাতে ধরে ফেলেন। আটক ১২ জনের মধ্যে আটজন নারী এবং চারজন পুরুষ রয়েছেন।

র‍্যাব জানায়, এই চক্রটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের লক্ষ্যবস্তু বানাত। রোগীদের ভুল বুঝিয়ে বা প্রলোভন দেখিয়ে তাঁরা বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যেত, যার ফলে সাধারণ মানুষ নিয়মিত প্রতারণার শিকার হচ্ছিলেন।

আটককৃতদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ারের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে তিনি প্রত্যেককে তিন দিন করে কারাদণ্ড প্রদান করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

জেএইচআর

Link copied!