ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নকলায় ভেজাল আইসক্রিম কারখানায় অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলা (শেরপুর) প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৬, ০৭:২৬ পিএম

নকলায় ভেজাল আইসক্রিম কারখানায় অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

শেরপুরের নকলা উপজেলায় ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান মধ্যপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, কারখানাটিতে অত্যন্ত স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোষী সাব্যস্ত করে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি বিপুল পরিমাণ ক্ষতিকর রং মিশ্রিত আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এবং এ ধরনের ভেজাল ও জনস্বাস্থ্যবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!