ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

এপ্রিল ৩০, ২০২৬, ০৭:৪২ পিএম

কুড়িগ্রামে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচার-প্রচারণা জোরদারের লক্ষ্যে স্থানীয় অংশীজনদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ খুদা সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত কর্মসূচির জেলা ব্যবস্থাপক দৌলতুন্নেছা। এতে জেলা সমাজসেবা অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, জেলা তথ্য অফিস, কুড়িগ্রাম প্রেসক্লাব এবং আরডিআরএস, সলিডারিটি, ব্র্যাক ও ফ্রেন্ডশিপসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন যে, তৃণমূল পর্যায়ে দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে জনগণের সম্পৃক্ততা বাড়ানো জরুরি বলে তাঁরা মনে করেন।

সভাপতির বক্তব্যে বি. এম. কুদরত-এ খুদা বলেন যে, স্থানীয় সরকার বিভাগের অধীনে ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে অল্প সময়ে এবং স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, এই আদালত নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য সহজে ন্যায়বিচার পাওয়ার একটি আস্থার স্থল।

সভায় গ্রাম আদালতের কার্যক্রমকে জেলাজুড়ে আরও বিস্তৃত ও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সেবা নিশ্চিত করা সম্ভব বলে সভায় সুপারিশ করা হয়।

জেএইচআর

Link copied!