ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ২০৯ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

এপ্রিল ৩০, ২০২৬, ০৮:৪৫ পিএম

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ২০৯ জেলের কারাদণ্ড

ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ২০৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্চ-এপ্রিল দুই মাসব্যাপী পরিচালিত এই অভিযানে জেলেদের কাছ থেকে ৪ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

বৃহস্পতিবার রাতে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জেলা ও উপজেলা টাস্কফোর্স গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় মোট ৬০৯টি অভিযান পরিচালনা করেছে। এই সময়ে ৩৬টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী জেলেদের সাজা ও জরিমানা করা হয়। অভিযানে ৫.০৩৫ মেট্রিক টন জাটকা এবং বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে প্রায় ১১.৭৭৮ লাখ মিটার কারেন্ট জাল। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছগুলো স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

মৎস্য কর্মকর্তার তথ্য অনুযায়ী, মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলায় নিয়মিত অভিযানের ফলে জেলে আটকের ঘটনায় মোট ২৩৭টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মতলব উত্তর উপজেলায় জব্দকৃত কিছু নৌকা নিলামে ২৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিন-রাত এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই কঠোর তদারকি জাতীয়ভাবে ইলিশের ৬ লাখ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে এবং এর সুফল উপকূলীয় এলাকার জেলেরা ভোগ করবেন।

জেএইচআর

Link copied!