ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চকরিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবসের র‍্যালি অনুষ্ঠিত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

মে ১, ২০২৬, ১২:১৩ পিএম

চকরিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবসের র‍্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ৯টায় চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাস টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান উপদেষ্টা আরিফুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা ছৈয়দ করিম।

উপজেলা সভাপতি শরিফুল আমিনের সভাপতিত্বে এবং পৌর শাখার সভাপতি আরিফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর উপদেষ্টা ফখরুল ইসলাম, ছৈয়দ মোহাম্মদ রাসেল, এস এম আলী জিন্নাহ, উপজেলা সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদের এবং পৌর সাধারণ সম্পাদক হাফেজ জুনায়েদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

র‍্যালি ও সমাবেশে অংশগ্রহণকারী শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্লোগান দেন। তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল- ‘দুনিয়ার শ্রমিক এক হও, লড়াই কর’, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ কর’, ‘মালিক-শ্রমিক দ্বন্দ্ব বন্ধ কর’, ‘শ্রমিক হত্যার বিচার কর’ এবং ‘পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ করতে হবে’।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা সময়ের দাবি। তারা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

জেএইচআর

Link copied!