ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শিবগঞ্জে মহান মে দিবসের র‍্যালিতে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মোহাম্মদ আলী, বগুড়া

মোহাম্মদ আলী, বগুড়া

মে ১, ২০২৬, ০২:৫২ পিএম

শিবগঞ্জে মহান মে দিবসের র‍্যালিতে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে শ্রমিকদের সঙ্গে বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শুক্রবার সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ আয়োজনে এই র‍্যালিটি বের হয়। 

র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি উল্লেখ করেন, বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় যে ভিত্তি তৈরি করেছিলেন, আজ তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাস্তবমুখী নানা উদ্যোগ গ্রহণ করেছে। শ্রমিকের অধিকার রক্ষা এবং তাদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। শ্রমিকদের ওপর কোনো ধরনের শোষণ-বঞ্চনা বর্তমান সরকার বরদাস্ত করবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

উক্ত কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!