ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মুরাদনগরে ‘মশারি’ ব্যবসার আড়ালে মাদক কারবার, গাঁজাসহ আটক ১

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

মে ১, ২০২৬, ০৩:০৭ পিএম

মুরাদনগরে ‘মশারি’ ব্যবসার আড়ালে মাদক কারবার, গাঁজাসহ আটক ১

কুমিল্লার মুরাদনগরে অভিনব কৌশলে ‘মশারি’ ব্যবসার আড়ালে চলছিল মাদক কারবার। অবশেষে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ সেলিম (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মুরাদনগর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সেলিম রাজশাহী জেলার চন্দ্রিমা থানার শিরইল কলোনীর মৃত আব্দুল হালিমের ছেলে। বর্তমানে তিনি মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন এবং ব্যবসার আড়ালে মাদক কেনাবেচা করতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই আব্বাস কবির চৌধুরী ও এএসআই আবু হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন। এ সময় সেলিমের হাতে থাকা মশারির পুটলা তল্লাশি করে ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!