ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মে দিবসে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মে ২, ২০২৬, ০২:০৩ পিএম

মে দিবসে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা সভা অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করেছে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (বিএফইউজে-এর অন্তর্ভুক্ত)। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) ইউনিয়ন কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, মে দিবস কেবল শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের দিন নয়, বরং এটি পেশাগত মর্যাদা ও ন্যায্য পাওনা নিশ্চিতে সাংবাদিকদের জন্য এক অনুপ্রেরণার নাম।

ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ফারুক হোসেন, অর্থ সম্পাদক আবদুস সালাম, সহ-সম্পাদক মাহবুবুল হক খান, সাবেক সভাপতি জিএম হিরু এবং সদস্য লুতফর রহমান লাইছুর প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সংবাদকর্মীরা নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে দায়িত্ব পালন করছেন। এই পরিস্থিতিতে সাংবাদিকদের রুটি-রুজির লড়াই এবং অধিকার আদায়ে ইউনিয়নকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ইউনিয়নের অন্যান্য সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!