ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাহাত, সম্পাদক শামসুল

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ২, ২০২৬, ০৯:২৫ পিএম

বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাহাত, সম্পাদক শামসুল

বাংলাদেশ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৮ মেয়াদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল লতিফ সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল বিভিন্ন পদের বিপরীতে মনোনয়নপত্র জমা নেওয়া হয়। ২৪ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষে যাচাই-বাছাই করা হয়। প্রতিটি পদে একক প্রার্থী থাকায় ২৯ এপ্রিল তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটিতে রাহাত পারভেজ সভাপতি এবং শামসুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে ইমানুর রশিদ এবং সহ-সভাপতি পদে আনোয়ারা খাতুন ও হানিফ সিকদার নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকারিয়া মন্ডল ও জাহাঙ্গীর আলম।

সম্পাদকীয় পদগুলোর মধ্যে অর্থ সম্পাদক এ.এস.এম শক্তিয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তুজা হোসেন ও সৈয়দ আবু হাসনাত, দপ্তর ও প্রচার সম্পাদক শরিফ উদ্দীন পাঠান এবং চাকুরি বিষয়ক সম্পাদক হয়েছেন আহসান হাবিব।

এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবুল বাশার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে মো. শামসুল হক এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে সৈয়দা আখতার জাহান নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন আব্দুল আলিম, শরিফুল ইসলাম খান, আনছারুল হক, আব্দুস সোবহান শাফী ও আব্দুল খালেক।

জেএইচআর

Link copied!