ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

মে ৩, ২০২৬, ১২:৩৮ পিএম

মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) রাত ১০টা ত্রিশ মিনিটের দিকে উপজেলার কাকরাইদ স্টিল রাইস সাইলোর সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আবু হানিফা (৪৮)। তিনি মধুপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের দামপাড়া মধ্যপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। নিহত ব্যক্তি পেশায় একজন কলাচাষি বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জলছত্র দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল কাকরাইদ স্টিল রাইস সাইলোর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থলের তদন্ত কর্মকর্তা এসআই আরিফুর ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দের চেষ্টা ও চালককে শনাক্তের কাজ চলমান রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এএন

Link copied!