ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অন্যের নামে চাল বাজারজাত করার অপরাধে ব্যবসায়ীর জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

মে ৩, ২০২৬, ০২:৫৮ পিএম

অন্যের নামে চাল বাজারজাত করার অপরাধে ব্যবসায়ীর জরিমানা

চাঁদপুরে নিজেদের চাল অন্য মিলের নামে ও ঠিকানায় বস্তাজাত করে বাজারজাত করার অপরাধে এক অটো রাইচ মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার দুপুরে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় এই বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানটির নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি জানান, মেসার্স নিউ পূবালী অটো রাইচ মিলস কর্তৃপক্ষ আইন অমান্য করে দেশের বিভিন্ন স্থানের মিলের নাম ও ঠিকানা সম্বলিত বস্তা ব্যবহার করে চাল বাজারজাত করে আসছিল। 

এছাড়া পুরাতন চাল পুনরায় নতুনের মতো বাজারজাত করার উদ্দেশ্যে মজুত রাখা এবং চালের বস্তায় মিলগেট মূল্য উল্লেখ না করার অপরাধও প্রমাণিত হয়েছে।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সাথে বিভিন্ন নাম ও ঠিকানা সম্বলিত বিপুল পরিমাণ চালের বস্তা ধ্বংস করা হয়। 

অভিযানের সময় অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি শিমুল কুমার সাহা তাঁর ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

চাঁদপুর জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। ভোক্তা অধিকারের এই কর্মকর্তা জানান, জনস্বার্থে এবং বাজারের শৃঙ্খলা রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!