ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গোবিন্দগঞ্জে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

মে ৪, ২০২৬, ১১:৩৪ পিএম

গোবিন্দগঞ্জে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার বিকেলে উপজেলার কামারদহ ইউনিয়নের মোহাব্ববপুর (তুলসিপাড়া) গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদ ছিল যে আপেলা বেগমের বাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা মজুত করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে বেলা সাড়ে ৩টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নুরুন্নবী ও তাঁর স্ত্রী আপেলা বেগমকে ধাওয়া করে আটক করা হয়।

আটক করার পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শয়নকক্ষের খাটের নিচ থেকে পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কামারদহ ইউনিয়নের মোহাব্ববপুর গ্রামের হাবিজার রহমানের ছেলে নুরুন্নবী (২৮) এবং তাঁর স্ত্রী আপেলা বেগম (২০)।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ওসি) মোস্তফা জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএইচআর

Link copied!