ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাদকের টাকার জন্য মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

নুর হোসেন মিয়া, মিরসরাই (চট্টগ্রাম)

নুর হোসেন মিয়া, মিরসরাই (চট্টগ্রাম)

মে ৫, ২০২৬, ১২:১৭ পিএম

মাদকের টাকার জন্য মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের টাকার জন্য মা ও পরিবারের সদস্যদের মারধরের অপরাধে ইমাম হোসেন (২৫) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইমাম হোসেন ওই গ্রামের শফিউল আলম বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকসেবী ইমাম মাদক কেনার জন্য তার মা কহিনুর বেগমসহ পরিবারের সদস্যদের মারধর করতেন। তার অত্যাচারে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে ওঠেন। খবর পেয়ে সোমবার রাতে তার বাড়িতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এএন

Link copied!