ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রেললাইনে বালুভর্তি ট্রাক বিকল, ৪০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মে ৫, ২০২৬, ০১:০২ পিএম

রেললাইনে বালুভর্তি ট্রাক বিকল, ৪০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুনাখালি এলাকায় রেললাইনের ওপর বালুভর্তি একটি ট্রাক আটকে যাওয়ায় প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে যমুনা রেললাইনের পথে সুনাখালি এলাকায় একটি বালুভর্তি ট্রাক রেললাইন পার হওয়ার সময় হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে ট্রাকটি রেললাইনের ওপর আটকে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ট্রাকটি সরানোর চেষ্টা চালায়।

এ ঘটনায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং প্রায় ৪০ মিনিট ট্রেন আটকা পড়ে থাকে। পরে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর হাইটেক রেল স্টেশনের স্টেশন মাস্টার খাইরুল ইসলাম জানান, বালুভর্তি ট্রাকটি প্রায় এক ঘণ্টা বিকল অবস্থায় ছিল। পরে পথচারীদের সহযোগিতায় ট্রাকটি সরিয়ে নেওয়া হলে রেল চলাচল স্বাভাবিক হয়।

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সাময়িকভাবে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

এএন

Link copied!