ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে গ্রেপ্তার ৫ জনের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

মে ৫, ২০২৬, ০২:৪৪ পিএম

চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে গ্রেপ্তার ৫ জনের কারাদণ্ড

চাঁদপুরের কচুয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে টাস্কফোর্সের বিশেষ ব্লক-রেইড অভিযানে মাদক সেবন ও কারবারে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও নগদ অর্থ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

অভিযানে অংশগ্রহণকারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন। অভিযানে জেলা পুলিশ ও টাস্কফোর্সের সদস্যরা অংশগ্রহণ করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. শরিফ হোসেন (৩০), আরিফ হোসেন (২৮), মির হোসেন (৬০), আলমগীর হোসেন (৪৬) এবং সিউলি বেগম (৪০)। তাদের সবার বাড়ি উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাতবাড়িয়া গ্রামে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার শরিফ হোসেন ও আরিফ হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা, মির হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং আলমগীর হোসেন ও সিউলি বেগমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭ হাজার টাকা করে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান এবং উপ-পরিদর্শক মো. সোহেল রানা।

সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের মাদক সেবনরত ও মাদক কারবারে জড়িত অবস্থায় পাওয়া যায়। এ সময় ১৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এএন

Link copied!