ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মহেশপুরে কোদালের নৃশংস কোপে প্রাণ গেল গৃহবধূর

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মে ৫, ২০২৬, ০৪:৪৬ পিএম

মহেশপুরে কোদালের নৃশংস কোপে প্রাণ গেল গৃহবধূর

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঘোষপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কোদাল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে জোহরা আক্তার (৪০) নামে এক গৃহবধূকে। গত ২৮ এপ্রিল বিকেল আনুমানিক ৩টার দিকে শ্যালো মেশিনের পাশে গোসল করার সময় একা পেয়ে প্রতিবেশী শহিদুল ইসলাম কোদাল দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে মাথার অন্তত তিন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জোহরা।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত জোহরা আক্তারের স্বামী ফারুক মিয়া অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনার আগে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে সুযোগ বুঝে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। তিনি আরও জানান, প্রধান অভিযুক্ত শহিদুল ইসলাম ও তার স্ত্রী ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

নিহতের পরিবারে এখন শোকের ছায়া নেমে এসেছে। স্বামী ও দুই শিশু সন্তানের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচার দাবি করেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

এএন

Link copied!