ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভেড়ামারায় গাঁজা ও নিষিদ্ধ ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি আটক

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)

মে ৬, ২০২৬, ০১:২০ পিএম

ভেড়ামারায় গাঁজা ও নিষিদ্ধ ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি আটক

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও নিষিদ্ধ মাদক ট্যাপেনটাডল ট্যাবলেটসহ ৩ জন কারবারিকে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ। 

মঙ্গলবার সকালে ভেড়ামারা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের কুষ্টিয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলাব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জের (ওসি) সরাসরি তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করে বাহাদুরপুর ইউনিয়ন, ধরমপুর ইউনিয়ন ও বাহিরচর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- ১. সোহেল মণ্ডল (২৫), রায়টা ফয়জুল্লাহপুর, বাহাদুরপুর ২. আব্দুল আউয়াল (৪৪), উত্তর ভবানীপুর, ধরমপুর ৩. হেলাল উদ্দিন (৪৮), ১২ মাইল, পশ্চিম বাহিরচর, ভেড়ামারা। এ সময় পুলিশ তাদের ব্যাগ ও দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো মোট ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা এবং ২৪ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করে।

মাদক বহনের দায়ে পুলিশ ঘটনাস্থল থেকেই তিন মাদক কারবারিকে আটক করে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। 

অভিযান প্রসঙ্গে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান সাংবাদিকদের জানান, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকাকে মাদকমুক্ত করতে আমাদের এই সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে চলবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”

এলাকার সচেতন মহলের দাবি, পুলিশের এমন নিয়মিত অভিযান মাদক ব্যবসায়ীদের মেরুদণ্ড ভেঙে দেবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।

এএন

Link copied!