ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

মে ৬, ২০২৬, ০২:৫২ পিএম

দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে দুই যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত দুই যুবক দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত। বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় তাঁরা প্রকাশ্যে ‘ট্যাপেন্টাডল’ নামক মাদকজাতীয় ট্যাবলেট সেবন করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ডাল বাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সাহেব আলী (২৫) এবং ৫ নম্বর ওয়ার্ড এলাকার মৃত জমশেদ আলীর ছেলে মো. শাহ আলী (২৮)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহরুল হোসেন। দণ্ডাদেশ প্রদানের পর তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা রক্ষায় মাদকসেবন ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও নিশ্চিত করেন যে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের কঠোর আইনি পদক্ষেপ ভবিষ্যতেও চলমান থাকবে।

জেএইচআর

Link copied!