ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আটোয়ারীতে জুয়া খেলার অপরাধে ৫ ব্যক্তির জেল-জরিমানা

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মে ৬, ২০২৬, ০৪:৪৬ পিএম

আটোয়ারীতে জুয়া খেলার অপরাধে ৫ ব্যক্তির জেল-জরিমানা

পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ জুয়াড়িকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের বটতলী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানা পুলিশের একটি দল বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় পাঁচজনকে হাতেনাতে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৮৬৭ সনের জুয়া আইনের ৪ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটককৃতদের প্রত্যেককে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- পার্শ্ববর্তী বোদা উপজেলার মহনঝাড় এলাকার তরেন চন্দ্র (৩২) ও সুকেন্দ্র বর্মণ (৫৯), ঝড়ঝড়া প্রধানপাড়া গ্রামের সন্তষ চন্দ্র বর্মণ (২৬) এবং আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাজু রানা (২৯) ও সাইদুর রহমান (৩৫)।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান জানান, পঞ্চগড়ের পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় মাদক ও জুয়া বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরাধমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দণ্ডাদেশ প্রাপ্তদের রাতেই যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

জেএইচআর

Link copied!