ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জীবননগরে ভুয়া ডাক্তারকে ৩ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মে ৬, ২০২৬, ০৪:৫৬ পিএম

জীবননগরে ভুয়া ডাক্তারকে ৩ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভুয়া পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার উপজেলার হাসাদাহ বাজারের ‘বায়তুল মামুর চক্ষু হাসপাতালে’ অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত তাফহিমুল হোসাইন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সেখানে অভিযান চালায় প্রশাসন। এসময় তাঁর প্রয়োজনীয় শিক্ষাগত সনদ ও বিএমডিসি নিবন্ধন যাচাই করলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে তাঁকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল। অপরাধ প্রমাণিত হওয়ায় তিনি অভিযুক্ত তাফহিমুল হোসাইনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা এবং জীবননগর থানা পুলিশের একটি চৌকস দল।

জীবননগর উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য নিয়ে এ ধরনের প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!