ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নাগরপুরে অবৈধ ড্রেজার অকেজো, জেল ও জরিমানা দণ্ড

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ৬, ২০২৬, ০৫:২৭ পিএম

নাগরপুরে অবৈধ ড্রেজার অকেজো, জেল ও জরিমানা দণ্ড

টাঙ্গাইলের নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। 

বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে সাজা প্রদানের পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন অকেজো করা হয়েছে।

নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক এই অভিযান পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, উপজেলার ভাদ্রা বাজার এলাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ লঙ্ঘনের দায়ে মো. সজীব খানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত সজীব টেংরীপাড়া গ্রামের আকবর হোসেনের ছেলে।

একই দিনে দপ্তিয়র এলাকায় পরিচালিত অপর এক অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করায় লিটন নামের এক ব্যক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। লিটন ভূগোলহাট গ্রামের আমির হোসেনের ছেলে। এছাড়া জনস্বার্থ রক্ষায় নিশ্চিন্তপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করে ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক বলেন, “সরকারি আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও সড়কের শৃঙ্খলা নষ্টকারীদের বিরুদ্ধে কোনো ছাড় নেই। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে।”

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!