ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

হবিগঞ্জে কৃষকদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মে ৭, ২০২৬, ১১:৫৩ পিএম

হবিগঞ্জে কৃষকদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জে এক ‘কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কৃষকদের ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচিগুলোর সুফল যেন প্রান্তিক কৃষকরা পান, তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে নিরলসভাবে কাজ করতে হবে।

সমাবেশে বিশেষ করে কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, কৃষি বীমা, কৃষকদের কারিগরি প্রশিক্ষণ এবং খাল খননসহ কৃষি উন্নয়নের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব সুবিধা গ্রহণের নিয়মাবলী ও কৃষকদের সচেতন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক (রুটিন দায়িত্ব) মো. ওয়ালিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মো. আবুল হাসেম। এছাড়া সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শিমুল আক্তারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিপুল সংখ্যক কৃষক সমাবেশে অংশগ্রহণ করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের সচেতনতামূলক সভার মাধ্যমে কৃষকরা সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবেন।

জেএইচআর

Link copied!