ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মোহনগঞ্জে কিশোর গ্যাং ও মাদকবিরোধী সচেতনতায় ওসির মতবিনিময়

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

মে ৮, ২০২৬, ০৫:৫২ পিএম

মোহনগঞ্জে কিশোর গ্যাং ও মাদকবিরোধী সচেতনতায় ওসির মতবিনিময়

নেত্রকোনার মোহনগঞ্জে কিশোর গ্যাং, মাদক, জুয়া ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় মুসল্লিদের সাথে মতবিনিময় করেছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।

শুক্রবার জুমার নামাজের আগে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর বড় জামে মসজিদে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে এসব অপরাধের কুফল ও প্রতিকার নিয়ে আলোচনা করেন তিনি।

বক্তব্যে ওসি হাফিজুল ইসলাম হারুন কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মাদক ও জুয়ার বিস্তার, ইভটিজিং, বাল্যবিবাহ এবং আত্মহত্যার মতো সংবেদনশীল বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, মোহনগঞ্জকে মাদক ও অপরাধমুক্ত গড়াই আমাদের প্রধান লক্ষ্য। মাদকসেবী বা কারবারি যেই হোক না কেন, তাদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। আপনাদের সঠিক তথ্যই পারে একটি সুন্দর ও নিরাপদ সমাজ উপহার দিতে।

এ সময় মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মুসল্লিরা উপস্থিত ছিলেন। ওসির এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে মুসল্লিরা পুলিশকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

জেএইচআর

Link copied!