ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
নজরুল ইসলাম খান

কৃষকদের লাভজনক কৃষিকাজে উৎসাহিত করতে হবে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

মে ৮, ২০২৬, ০৭:৪৯ পিএম

কৃষকদের লাভজনক কৃষিকাজে উৎসাহিত করতে হবে

মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানকে জামালপুরে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, “দেশ ও জাতির উন্নয়নে সরকার ও জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য কৃষি ব্যবস্থাকে আধুনিক ও লাভজনক করা। কৃষকদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে হবে যাতে তারা কৃষিকাজে আরও উৎসাহিত হন।” সরকারের বিভিন্ন কার্ড প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এসব প্রকল্পের প্রয়োগ নিয়ে ভিন্নমত থাকতে পারে, তবে সময়ের সাথে সাথে সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে শুরু করবে।

উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এম. রশিদুজ্জামান মিল্লাত: প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন: জাতীয় সংসদ সদস্য (জামালপুর-৫), মোস্তাফিজুর রহমান বাবুল: জাতীয় সংসদ সদস্য (জামালপুর-৩), সিরাজুল হক: প্রশাসক, জামালপুর জেলা পরিষদ ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী।

ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ‘ওরা ১১ জন স্মৃতি পরিষদ’-এর সভাপতি ও শিক্ষানুরাগী শরিফুল ইসলাম খান ফরহাদ। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!