ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৯, ২০২৬, ০২:২১ পিএম

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে মারাত্মক এ সড়ক দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই পরিবহনের দুটি বাস চট্টগ্রাম ও কক্সবাজার অভিমুখে বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় একটি বাস সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে এবং দুটি যানবাহনের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। ঘটনাস্থল থেকেই এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর লোহাগাড়া ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। পরে পুলিশ ও হাইওয়ে থানা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এএন

Link copied!