ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কেন্দুয়ায় ডোবা থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা)

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা)

মে ১০, ২০২৬, ১১:৩৭ এএম

কেন্দুয়ায় ডোবা থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়ায় ডোবা থেকে জামিরুল (২৫) নামের এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ।

রোববার সকাল ৯টার দিকে কেন্দুয়া পৌর শহরের ওয়াশেরপুর গ্রামের সোহেল মিয়ার বসতঘরের পেছনের ডোবা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জামিরুল উপজেলার চকবাট্টা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

পরিবারের সূত্রে জানা যায়, জামিরুল একটি হাঁসের খামারে কাজ করত। গত শুক্রবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল এবং মৃগী রোগে আক্রান্ত ছিল। আজ সকালে পৌরসভার ওয়াশেরপুর গ্রামের পেছনের ডোবায় তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ ডোবা থেকে জামিরুল নামের এক যুবকের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, তার পরিবারের সাথে কথা বলে জানা গেছে, গত শুক্রবার থেকে জামিরুল নিখোঁজ ছিল। সে একটি হাঁসের খামারে কাজ করত এবং মৃগী রোগে আক্রান্ত ছিল। তিনি আরও বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএন

Link copied!