ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

মে ১০, ২০২৬, ০৬:৩৪ পিএম

বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় শান্ত ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার দুপুর ২টার দিকে কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের ইছাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া পশ্চিমপাড়ার মরহুম জায়েদ মিয়ার নাতি শান্ত ইসলাম মোটরসাইকেলে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে ইছাপুরা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ এবং ছাত্রদল নেতা সাজ্জাদ মারুফ জানান, শান্ত ইসলাম ছোটবেলা থেকেই খাড়াতাইয়ায় নানা জায়েদ মিয়ার বাড়িতে বড় হয়েছেন। বুড়বুড়িয়া হাজী মার্কেটে তার একটি চটপটির দোকান ছিল। তার মামার নাম সোলাইমান। নিহত শান্ত ইসলামের পৈতৃক বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়। তিনি লাল মিয়ার ছেলে।

তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এম জি

Link copied!