ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সাভারে বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা

আলী রেজা রাজু, সাভার (ঢাকা)

আলী রেজা রাজু, সাভার (ঢাকা)

মে ১১, ২০২৬, ০১:০৮ পিএম

সাভারে বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা

সাভারের আশুলিয়ায় পারভেজ হোসেন (২৬) নামের এক বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা করে তার বন্ধু শাহাদাৎ হোসেন (২৫)। ঘটনার পরপরই ঘাতক বন্ধু শাহাদাৎ পালিয়ে গেলে তার বাবা, মা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ হোসেন শেরপুরের নকলা উপজেলার রাণীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি আশুলিয়ার গোহাইলবাড়ি মেশিনপাড় এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।

ঘাতক শাহাদাৎ গাইবান্ধা সদর থানার কলাইহাটি কুমাড়পাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। তারা সবাই আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১টার দিকে শাহাদাৎ তার বন্ধু পারভেজকে বাসায় ডেকে আনেন। পরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহাদাৎ উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে পেছন থেকে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে পারভেজ গুরুতর আহত হন এবং পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘাতক শাহাদাৎ-এর বাবা আলমগীর হোসেন, মা শাহিদা আক্তার এবং ভাই শাহিন হোসেনকে আটক করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতকের মা, বাবা এবং ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সেই সঙ্গে ঘাতক শাহাদাৎকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এএন

Link copied!