ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী

৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হবে রাজৈর হাসপাতাল

হীরা, রাজৈর (মাদারীপুর)

হীরা, রাজৈর (মাদারীপুর)

মে ১১, ২০২৬, ০৭:১৮ পিএম

৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হবে রাজৈর হাসপাতাল

স্বাস্থ্যসেবার মান যাচাই ও তৃণমূলের মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। 

সোমবার বিকেল ৫টায় তিনি এই পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস দেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, নারী ও শিশু ওয়ার্ড এবং বহির্বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। তিনি চিকিৎসাসেবা, রোগীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ এবং চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনের সার্বিক খোঁজখবর নেন। এসময় মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সাথে সরাসরি কথা বলেন এবং সেবার মান নিয়ে তাঁদের মতামত গ্রহণ করেন।

স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের রোগীদের প্রতি আরও মানবিক ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গ্রামীণ জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবার মান আরও উন্নত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামীম আক্তার, মাদারীপুর জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং হাসপাতালের চিকিৎসক ও নার্সগণ।

এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবু, বিশিষ্ট নেতা মহসিন ফকির এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে মন্ত্রী জানান, রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়ন এবং জনবল সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জেএইচআর

Link copied!